বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট।
বসুন্ধরা সিমেন্ট ও আইএইচআই-এসএমসিসি জেভির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্পে সিমেন্ট সরবরাহ চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বসুন্ধরা সিমেন্ট ও আইএইচআই-এসএমসিসি জেভির মধ্যে ওই চুক্তি সই হয়। স্বনামধন্য দুটি জাপানি নির্মাণ প্রতিষ্ঠান আইএইচআই (ইশিকাবাজিমা-হারিমা হেভি ইন্ডাস্ট্রিজ কো. লিমিটেড) এবং এসএমসিসি (সুমিতোমো মিতসুই কনস্ট্রাকশন কো. লিমিটেড) এর যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন ও সহজীকরণ সম্ভব হবে। দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্ট। ফ্যাক্টরি, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগতমানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে বসুন্ধরা সিমেন্টেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্প নির্মাণ কাজে ব্যবহার করার যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে এ দুটি জাপানি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে আইএইচআই-এসএমসিসি জেভির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার শিনজি কাইফুকু, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ইয়াসুইয়োশি ওয়াতানাবে, লিড, কিউএ/কিউসি তানজিল আহমেদ আপন এবং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে চিফ মার্কেটিং কর্মকর্তা (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, চিফ এক্সেকিউটিভ অফিসার (বিআইডিএল-ড্রেজিং) কমোডর এম খুরশিদ মালিক (অব.), হেড অব ফাইন্যান্স (ট্রেজারার, সেক্টর বি) নূরে আলম ছিদ্দিকী, এজিএম (করপোরেট সেলস) এ কে এম লুৎফুল হক (খসরু) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 