Sobujbangla.com | বজ্রপাতে মৃত্যু কমাতে এক হাজার ছাউনি করছে সরকার।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বজ্রপাতে মৃত্যু কমাতে এক হাজার ছাউনি করছে সরকার।

  |  ২১:১৫, নভেম্বর ১৮, ২০২১

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকায় আইইবি ভবনে আয়োজিত ‘বজ্রপাত ও বজ্রপাতের কারণ : নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং ক্ষয়ক্ষতি কমানো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মন্ত্রী। এনামুর রহমান বলেন, দেশের হাওর অঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এগুলো নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে হাওর এলাকায় ১ কিলোমিটার পরপর বজ্রপাত-নিরোধক এক হাজার কংক্রিটের ছাউনি নির্মাণ করা হবে। এক কিলোমিটার পর পর থাকবে একেকটি শেল্টার, যাতে মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ পেলেই মাঠের কৃষকসহ মানুষজন সেখানে আশ্রয় নিতে পারেন। এনামুর রহমানের আশা, প্রকল্পটি বাস্তবায়ন হলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কমে আসবে। তার কথায়, ‘বজ্রপাত ঠেকানো সম্ভব নয়। তবে এতে মৃত্যুর হার কমিয়ে আনতে আমরা তিনটি পদক্ষেপ নিচ্ছি। এর একটি হলো আরলি ওয়ার্নিং সিস্টেম। বজ্রপাতপ্রবণ এলাকায় এই মেশিন বসানো হবে। প্রাথমিকভাবে ৭২৩টি যন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে। বজ্রপাতের ৪০ মিনিট আগেই সংকেত দেবে এটি। যারা খোলা মাঠে কাজ করেন বা মাছ ধরেন, তারাই বজ্রপাতে বেশি মৃত্যুবরণ করেন। তাদের জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, বজ্রপাত-নিরোধক কংক্রিটের শেল্টার নির্মাণ করব আমরা। তৃতীয়ত, জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত এবং আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান বিন বাসার।

এ বিভাগের অন্যান্য সংবাদ