Sobujbangla.com | ছাতকে এতিমখানায় তিন শিক্ষার্থীকে মারধরকাণ্ডে মাদ্রাসা সুপার আটক
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ছাতকে এতিমখানায় তিন শিক্ষার্থীকে মারধরকাণ্ডে মাদ্রাসা সুপার আটক

  |  ২০:১৪, নভেম্বর ১৭, ২০২১

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদ্রাসার এতিমখানায় তিন শিশুকে মারধরের অভিযোগে মাদ্রাসা সুপার মাওলানা আবদুল মুকিতকে (৪০) আটক করা হয়েছে। হাজি ইউসুফ আলী হাফিজিয়া এতিমখানা দাখিল মাদ্রাসার মোহতামিম (অধ্যক্ষ) আবদুল মুকিত। তিনি উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। এর আগে গত বছরের ডিসেম্বরে তিন শিশুকে মারধর করেন তিনি। রাতে ঘুমের মধ্যে ঘরের মেঝেতে প্রস্রাব করায় আবদুল মুকিত তাদেরকে মারধর করেন বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। দুই মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পাজামা-পাঞ্জাবি পরা তিন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। আবদুল মুকিত তাদের মধ্যে এক শিশুর দুই হাতে স্টিলের স্কেল দিয়ে বারবার আঘাত করছেন। মারধরের শিকার শিশুরা চিৎকার করছে। মুকিতের হাতে-পায়ে ধরেও রক্ষা পায়নি তারা। ওই কক্ষে আরও তিন শিক্ষক ছিলেন। তাদের মধ্যে এক শিক্ষক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, আবদুল মুকিতকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ