সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের ভালো বন্ধু সৌদি আরব। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১৫ লাখ ডোজ আস্ট্রাজেনেকা ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সৌদি আরব সরকার এবং কিং সালমান হিউমানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এ টিকা হস্তান্তর করে। ড. মোমেন বলেন, ‘বিগত বছরগুলোতে এবং কোভিড-১৯ মহামারির সময়ে আমাদের অনেক সহায়তা করেছে সৌদি। এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ।’ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভ্যাকসিন হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান। এসময় পররাষ্ট্র সচিব (জ্যেষ্ঠ সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, কিং সালমান হিউমানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পরিচালক ড. আব্দুল্লা আলওয়াদী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 