Sobujbangla.com | ২০৩১ বিশ্বকাপ হবে বাংলাদেশ-ভারতে।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

২০৩১ বিশ্বকাপ হবে বাংলাদেশ-ভারতে।

  |  ২১:৩৬, নভেম্বর ১৬, ২০২১

ফিরে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর ২০২৫ সালে আবারও বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর। যা অনুষ্ঠিত হবে পাকিস্তানে। সেইসঙ্গে মঙ্গলবার (১৬ নভেম্বর) ২০৩১ সাল পর্যন্ত আরও সাতটি টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ঘোষণা করল আইসিসি। যার মধ্যে নাম আছে বাংলাদেশেরও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত এবং বাংলাদেশ। অবশ্য এর আগেই অর্থাৎ ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দশম আসরটি এককভাবেই আয়োজন করবে ভারত। আর তারও আগে ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজন করবে এশিয়ার বৃহৎ এই দেশটি। তাহলে একনজরে দেখে নিন, আইসিসির নতুন টুর্নামেন্টের তালিকা – ২০২৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে।  ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।  ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।  ২০২৮ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে।  ২০৩১ সালে একদিনের বিশ্বকাপ হবে ভারত এবং বাংলাদেশে।

এ বিভাগের অন্যান্য সংবাদ