Sobujbangla.com | ইউপি নির্বাচনে একটু ঝগড়াঝাঁটি স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ইউপি নির্বাচনে একটু ঝগড়াঝাঁটি স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

  |  ১৯:৫২, নভেম্বর ১১, ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবসময়ই একটু ঝগড়াঝাঁটি হয়, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সহিংসতা বন্ধে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ ঠিকমতোই করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির এক সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। এই ইউপি নির্বাচনে সবসময় আপনারা দেখে আসছেন, এটা গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এখানে সবসময়ই একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে। বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথার্থভাবে চিহ্নিত করেছে, দোষীদের ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত কিছু দিন ধরে নির্বাচনে একের পর এক সংঘাতে দুই ডজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। নরসিংদীর রায়পুরায়, কক্সবাজার সদর ও কুমিল্লার মেঘনা উপজেলায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যুর খবর এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ