Sobujbangla.com | ছাতকে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ছাতকে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

  |  ১৮:৫৫, নভেম্বর ১১, ২০২১

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো.আশরাফুল আলমের সর্মথকরা কেন্দ্র দখল করলে দলীয় মনোনীত প্রার্থী (নৌকা) অদুদ আলম সমর্থকদের মধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। আহত পুলিশ সদস্য হলেন- উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন। শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের সামনে দুই পক্ষের সংঘর্ষে হলে আমি তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেই। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না।

এ বিভাগের অন্যান্য সংবাদ