Sobujbangla.com | ক্রিস্টাল মেথসহ ২ রোহিঙ্গা আটক।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ক্রিস্টাল মেথসহ ২ রোহিঙ্গা আটক।

  |  ১৯:০২, নভেম্বর ০৯, ২০২১

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ২ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে পৌরসভা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, উখিয়া জাদিমুড়া ২৭নং ক্যাম্প, ব্লক সি ২ এর মৃত নূর হোসেনের মেয়ে রোকেয়া (৩২) এবং বালুখালী ৮নং ক্যাম্প, ব্লক বি-৫৬ এর মো. হারুনের ছেলে মো. কেফায়েত উল্লাহ (২৩)। র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে কক্সবাজারের টেকনাফ পৌরসভাস্থ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। পরে এ সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে ২ রোহিঙ্গাকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, দীর্ঘদিন বিভিন্ন কায়দায় ভয়ানক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ