জোর করে বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে | ২০:৪৩, নভেম্বর ০৮, ২০২১
জোর করে মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে আদিবাসী সম্প্রদায়ের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত কিশোরী উপজেলার বিশ্বনাথের মেয়ে জয়া রানী (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই কিশোরীর পিতা-মাতা জোর করে বিয়ের চাপ দিলে বিয়ে ঠেকাতে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।
ঘটনা পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 