১২০০ টাকা কেজিতে বিক্রি হলো আড়াই মণ ওজনের বাঘাইড়।
সুনামগঞ্জের সুরমা নদী থেকে শিকার করা আড়াই মণ ওজনের বাঘাইড় মাছটি সিলেটের লালবাজারে কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজির দাম রাখা হচ্ছে ১২০০ টাকা। রোববার সকাল পৌনে ১১টার দিকে ১০০ কেজি ওজনের বাঘাইড়টি কাটা হয়। এরপর মাছটি ক্রেতার চাহিদা অনুসারে কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগে, শনিবার রাতে সুরমা নদী থেকে বিশাল আকারের বাঘাইড়টি লালবাজারে নিয়ে আসা মৎস্য ব্যবসায়ী তোফাজ্জল মিয়া বলেন, বাঘাইড়টির ওজন আড়াই মণ। মাছটি লালবাজারে নিয়ে আসার খবর পেয়ে দেখতে আসেন উৎসুক লোকজন। মাছটি কেজি দরে বিক্রি হলে যেনো ফোন করি এজন্য অনেকেই তাদের ফোন নম্বর দিয়ে যান। আজ মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রতিকেজির দাম নেওয়া হচ্ছে ১২০০ টাকা। তিনি বলেন, সুরমা নদী থেকে থেকে বরশি দিয়ে মাছটি ধরেন এক শিকারি। এরপর সেটির লেজে রশি বেঁধে ওপরে নিয়ে আসা হয়। কেজি দরে বিক্রি করায় দেড় লাখ টাকার মতো পাবো বলে আশা করছি।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 