রওশন এরশাদের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জি.এম. কাদের।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা অসুস্থ বেগম রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে। তাঁর অবস্থা অপরিবর্তিত। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হবে তাঁর। বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এমপি। এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করা হয়। রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। সঙ্গে রয়েছেন ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ। ফুসফুসের জটিলতায় গত ১৪ অগাস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় রওশন এরশাদকে। এরপর থেকে টানা ৮৪ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন। গত ২৫ অগাস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়। রওশন এরশাদের সুস্থতা কামনায় ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 