Sobujbangla.com | সৌদি জেলে থাকা বাংলাদেশিদের মুক্তির অনুরোধ রাষ্ট্রদূতের।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সৌদি জেলে থাকা বাংলাদেশিদের মুক্তির অনুরোধ রাষ্ট্রদূতের।

  |  ১৮:৩৫, নভেম্বর ০৫, ২০২১

অনেক বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন জেলখানায় রয়েছেন এবং তাদের মুক্তির বিষয়ে চেষ্টা করছে দূতাবাস। সেটির অংশ হিসাবে দেশটির হাইল অঞ্চলের জেলাখানায় থাকা বাংলাদেশিদের মুক্তির জন্য হাইলের গভর্নর প্রিন্স আবদুল আজিজ বিন সাদকে অনুরোধ করেছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার (৩ নভেম্বর) গভর্নরের সঙ্গে বৈঠককালে এ অনুরোধ করেন রাষ্ট্রদূত। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাটোয়ারী হাইলের জেলখানায় বিভিন্ন কারণে বন্দি বাংলাদেশি অভিবাসীদের মুক্তির ব্যাপারে গভর্নরের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত করোনা আক্রান্ত অভিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও করোনাভাইরাসের টিকা দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এদিকে রাষ্ট্রদূত পাটোয়ারী হাইলের পুলিশ প্রধান মেজর জেনারেল ড. কিতাব আল ওতাইবির সঙ্গে বৈঠক করেন। এ সময় হাইলের পুলিশ প্রধান অভিবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন। রাষ্ট্রদূত নারী গৃহকর্মীসহ বাংলাদেশি অভিবাসীদের যেকোনও জরুরি সমস্যা সমাধানে পুলিশ প্রধানের সহযোগিতা কামনা করেন। হাইলের পুলিশ প্রধান এ সময় বাংলাদেশিদের ভাই সম্বোধন করে যেকোনও প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত বুধবার হাইলে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি প্রবাসীদের সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ