ভোজনবাড়ি রেস্টুরেন্টে র্যাবের তালা।
অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ও লাইসেন্সের মেয়াদ না থাকায় নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টে তালা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সিলেটের জিন্দাবাজার ভোজন বাড়ি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাতে তালা দেয় র্যাব। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা থেকে আসা র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিশ কুমার বসু। এ সময় রেস্টুরেন্টের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিশ কুমার বসু বলেন, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ও লাইসেন্সের মেয়াদ না থাকায় রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। রেস্টুরেন্টটির বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। অভিযানিক দলের সদস্যরা জানান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সুজেল আহমদ তালুকদারের মালিকানা রেস্টুরেন্টটির ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ট্রেড লাইসেন্স নবায়ন নেই। খাবার পরিবেশনের বৈধ কাগজপত্রও নেই। ফলে রেস্টুরেন্টটি আপাতত বন্ধ থাকবে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 