বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাটকোর নতুন কমিটির শ্রদ্ধা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর কার্যনির্বাহী কমিটি। আজ সোমবার সকাল ১১ টায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, অ্যাটকোর সহসভাপতি ও দেশ টিভির উপ ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, অ্যাটকোর পরিচালক ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খাঁন মুকুল, অ্যাটকোর পরিচালক ও বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, অ্যাটকোর পরিচালক ও সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, অ্যাটকোর পরিচালক ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, অ্যাটকোর পরিচালক ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক, অ্যাটকোর পরিচালক ও একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, অ্যাটকোর পরিচালক ও বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন এবং অ্যাটকোর পরিচালক ও এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ এবং আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির বাবলু উপস্থিত ছিলেন। এছাড়াও (অ্যাটকো)-এর অন্যান্য পরিচালকদের মধ্যে নিউজ টোয়েন্টিফোর এর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহি সম্পাদক রাহুল রাহা। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন এর পক্ষে প্রতিনিধি উপস্থিত ছিলেন। অ্যাটকোর পক্ষ থেকে সম্মিলিত পুস্পস্তবক অর্পণের পরে স্ব স্ব চ্যানেলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কমিটির নেতৃবৃন্দ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 