খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন: ব্যক্তিগত চিকিৎসক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (১ নভেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান। এ জেড এম জাহিদ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে। সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছে চিকিৎসকরা। তিনি বলেন, খালেদা জিয়া হাসপাতালের কেবিনে আছেন। সেখানে বাসা থেকে সরবরাহ করা খাবার খাচ্ছেন তিনি। তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার এবং কাছের আত্মীয়-স্বজন নিয়মিত হাসপাতালে আসা-যাওয়া করছেন। সাবেক প্রধানমন্ত্রীর দেখাশোনা করছেন তারা। গত ১২ অক্টোবর খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দেয়। এছাড়া বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগেন তিনি। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন ৭৬ বছর বয়সী নেত্রী। ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। এর আগে করোনাসহ নানা রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 