রাজধানী থেকে পাচার হতে যাওয়া ২৩ নারী উদ্ধার।
প্রকাশিত হয়েছে | ২০:০৭, অক্টোবর ২৯, ২০২১
রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে ২৩ নারীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ওই ঘটনায় জড়িত কয়েকজনকে আটকও করেছে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৩ নারীকে উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায়, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র্যাব-৪-এর একাধিক দল তাদের উদ্ধার করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 