সিলেটে জ্বালানি তেলের সংকট, আন্দোলনে যাচ্ছেন ব্যবসায়ীরা।
আগামী এক সপ্তাহের মধ্যে সিলেটে জ্বালানি তেলের সংকট নিরসন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুলে একটি কনভেনশন হলে সভা করে এই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার নেতারা। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে জ্বালানি তেল সংকট প্রকট আকার ধারণ করছে। তেল সংকটের কারণে দিনে দিনে স্থবির হয়ে পড়ছে এর সঙ্গে জড়িত বিভিন্ন খাতের মানুষের জীবনযাত্রা। সংকটের জন্য সংশ্লিষ্টরা রেলের ওয়াগন সংকটকে দায়ী করছেন। এ ছাড়া স্থানীয় পর্যায়ে জ্বালানি তেল উৎপাদন বন্ধ থাকার কারণে সংকট আরও তীব্র আকার ধারণ করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, সিলেটে প্রতিদিন প্রায় ১০ লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে বর্তমানে সরবরাহ আছে এক থেকে সোয়া এক লাখ লিটারের মতো। বর্তমানে যে তেল সরবরাহ হচ্ছে তা সিলেটের চারটি ডিপোর মধ্যে ভাগ করে নিতে হয়। এ জন্য কোনও কোম্পানি তাদের গ্রাহকের চাহিদা পূরণ করতে পারে না। সংগঠনের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন খান মো. ফরিদ উদ্দিন, নুরুল ওয়াছেহ আলতাফী, হুমায়ুন আহমেদ, সায়েম আহমেদ, জুবের আহমেদ চৌধুরী, রিয়াশাদ আজিম হক, সিরাজুল হোসেন আহমদ, সাহেদ আহমদ চৌধুরী, এনামুল হক রুবেল ও রিয়াদ উদ্দিন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 