ভারতে ১০০ কোটি মানুষকে টিকা দেওয়ায় মোদিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন।
করোনাভাইরাস প্রতিরোধে ভারতে ১০০ কোটি মানুষকে টিকা দেওয়ার মাইলফলক অর্জন করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় তিনি বলেন, মানবজাতির ওপর করোনা মহামারির সব চ্যালেঞ্জ সত্ত্বেও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এটি ভারত ও এই অঞ্চলের পুনরুদ্ধার এবং স্বাভাবিকতার পথে বড় পদক্ষেপ হবে। মোদিকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার একটি গণটিকা কর্মসূচি পরিচালনা করছে। ইতোমধ্যে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকা দেওয়া হয়েছে ছয় কোটির বেশি মানুষকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিকাকরণ কর্মসূচির প্রথম থেকেই ভারত বাংলাদেশের জন্য কোভিড-১৯ টিকার একটি গুরুত্বপূর্ণ উৎস। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। এর আগে ২১ অক্টোবরের মধ্যে ভারতে ১০০ কোটি মানুষকে টিকা দেয় মোদি সরকার।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 