জয়পুরহাটকে বাল্যবিয়ে মুক্ত করতে চায় ১ ঘণ্টার পুলিশ সুপার মাহিরা।
জয়পুরহাট জেলাকে ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন মুক্ত করতে চায় এক ঘণ্টার জন্য দায়িত্ব পাওয়া প্রতীকী পুলিশ সুপার (এসপি) জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও এনসিটিএফ এর শিশু সাংবাদিক নুসরাত মাহিরা। এক ঘণ্টার প্রতীকী পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব পালনকালে জয়পুরহাট জেলা শহরে যৌন হয়রানি, কিশোর গ্যাং ও বখাটেদের ঘোরাফেরার ৭ স্থানের নাম বলেছেন অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত মাহিরা। স্থানগুলো হলো, শহরের হাজী মাদরাসা রোড, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ও পেছনের অলিগলি, জয়পুরহাট সদর থানা স্কুলের দুটি গলি, নতুনহাট, রেল স্টেশনের সামনে, বদরউদ্দিন রোড, বকুল ছাত্রীনিবাসের সামনে। এ সময় সে বিদ্যালয় খোলার পর শিশুদের অনুপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়ে দেয়। সে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে এসব বন্ধে সুপারিশও তুলে ধরেন। মাহিরার এসব প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। ন্যাশনাল চিল্ড্রেন্স টাস্ক ফোর্সে (এনসিটিএফ) এর আয়োজন গার্লস টেক ওভার অনুষ্ঠানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন নুসরাত মাহিরা। নুসরাত মাহিরা জয়পুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একাডেমি নগর এলাকার বাসিন্দা ও জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। পাশাপাশি সে এনসিটিএঢের শিশু সাংবাদিক হিসেবে কাজ করছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 