সিলেটের পুলিশ সুপারের মায়ের ইন্তেকাল।
প্রকাশিত হয়েছে | ২০:৩৪, অক্টোবর ১৫, ২০২১
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের মা ফাতেমা জাহান বানু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার সন্তান, নাতি-নাতনি, পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ ও দাফন দেশের বাড়ি কুমিল্লায় অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। সিলেটসহ দেশবাসীর কাছে পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও তার পরিবার মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 