টিকার জন্য রাজধানীর ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য নিচ্ছে মাউশি।
করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর স্কুল শিক্ষার্থীদের টিকা দেবে সরকার। এ লক্ষ্যে ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা এক আদেশে এ তথ্য চাওয়া হয়। এতে বলা হয়, মাউশির আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এজন্যই তাদের তথ্য চাওয়া হয়েছে। ১৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ইমেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবার দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথমদিন মানিকগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১২ জন শিক্ষার্থীকে টিকা দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্র উদ্ভাবিত ফাইজার–বায়োএনটেকের টিকা প্রয়োগ করা হচ্ছে শিশুদের শরীরে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 