Sobujbangla.com | নাট্যাঙ্গনে ইনামুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী।
News Head

নাট্যাঙ্গনে ইনামুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী।

  |  ২০:২০, অক্টোবর ১১, ২০২১

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নাট্যাঙ্গনে ইনামুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ড. ইনামুল হক রাজধানীর একটি হাসপাতালে এদিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। ড. ইনামুল হকের অভিনয় জীবন শুরু হয় মুক্তিযুদ্ধকালে। জনগণকে উদ্বুদ্ধ করতে নাটক বেছে নেন তিনি। ’৭১-এ রাজধানীর বিভিন্ন স্থানে পথনাটক করেন। পরে টিভি নাটক, সিনেমা এবং ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়মিত হন। পর্যায়ক্রমে দারুণ অভিনয়শৈলিতে সব শ্রেণির দর্শকের মাঝে জনপ্রিয়তা লাভ করেন। ড. ইনামুল হক ২০১২ সালে একুশে পদক লাভ করেন। আর ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ