১৭ বছর পর স্থায়ী হলো ৭৮৬ শিক্ষক-কর্মকর্তার চাকরি।
কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ক্রমশ বাড়ায় প্রয়োজনীয় শিক্ষকের চাহিদা পূরণে ৭৮৬ শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, এসব শিক্ষক ও কর্মকর্তা ‘এসএসসি ও এইচএসসি ভোকেশনাল কোর্স’ প্রবর্তনে ১৩টি নতুন ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে কর্মরত ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর তাদের চাকরি স্থায়ী করা হলো।
নেপথ্যে বলা হয়, দেশের টেকনিক্যাল স্কুল এবং কলেজে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও প্রশিক্ষক বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ নিয়ে সন্তোষজনক কর্মদক্ষতা অর্জন করেছে। তাই তাদের চাকরি স্থায়ী করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে এ খাতে সংকট পূরণে নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ৪০২৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় ৭৮৬ জনের চাকরি স্থায়ী করা হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 