পেশাজীবী সংগঠনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফা বৈঠক।
ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির সিনিয়র নেতারা। শনিবার (৯ অক্টোবর) বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মতো এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। জানা গেছে, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জোট সম্প্রসারণের বিষয়ে তাদের মতামত জানতেই এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ড. মাহবুব উল্লাহ জানান, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের পরামর্শ দেয়া হয়েছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক ইমরান সাহলে প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, বেলাল আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার প্রথম দিনের বৈঠকে ২০টি পেশাজীবী সংগঠনের ১০২ জন অংশ নেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 