দুইশ টাকা চুরির অভিযোগে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন।
জয়পুরহাটের ক্ষেতলালে মাত্র দুইশ টাকা চুরির মিথ্যা অপবাদে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার (অক্টোবর) বিকেলে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি স্থানীয় এক কিশোরীকে বাজারের পাশে গাছে ছাগল বাঁধার দড়ি দড়ি দিয়ে বেঁধে মারপিট করে। এসময় বেলি বেগম অভিযোগ করেন, ওই কিশোরী তার বাড়ি থেকে দুইশ টাকা চুরি করেছে। তবে এসময় ওই কিশোরী চিৎকার করে টাকা চুরির কথা অস্বীকার করে ও কাঁদতে থাকে। একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা জানায়, অভিযুক্ত বেলি বেগম চুরির ঘটনার কোনো প্রমাণ দিতে পারেনি। এ বিষয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 