বাংলাদেশকে অ্যাস্ট্রজেনেকার ২ লাখ ডোজ টিকা দিল মালদ্বীপ।
প্রকাশিত হয়েছে | ২১:১৩, অক্টোবর ০৬, ২০২১
শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বাংলাদেশকে ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ কোভিড-১৯ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর করেছে মালদ্বীপ। এ উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তর করা এই টিকাগুলো বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপ কর্তৃক বাংলাদেশকে এই উপহার দেয়ায় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 