সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড।
সুনামগঞ্জে তৈয়বুর রহমান হত্যা মামলার আসামি লুৎফুর রহমান (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মিজানুর রহমান (৩৭) নামে আরেকজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত তৈয়বুর জেলা সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত কুদরত উল্লার ছেলে। মঙ্গলবার দুপুরের দিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি রাতে সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় তালতো ভাই লুৎফুর রহমানের হাতে খুন হন তৈয়বুর রহমান। এ ঘটনায় ওই রাতে নিহতের বোন সিতারুন বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তদন্ত করে লুৎফুর রহমান ও মিজানুর রহমানকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন। সাক্ষী প্রমাণ শেষে মঙ্গলবার অতিরিক্ত জেলা বাদী বিবাদীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি লুৎফুরকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকার জরিমানা করেন বিচারক। তবে হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন লুৎফুর। মামলার অপর আসামি মিজানুর নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বেকুসর খালাস দেওয়া হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 