খালেদা জিয়াকে ভয় পায় বলেই বিদেশ যেতে দিচ্ছে না: ফখরুল।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ক্ষমতাসীনরা এতটা ভয় পায় বলেই সুচিকিৎসায় বিদেশ যেতে দিচ্ছে না। আবার স্থায়ীভাবে মুক্তিও দিচ্ছে না এমনটাই দাবি করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
রোববার (১৯ সেপ্টেম্বর) গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপি’র মহাসচিব।
এর আগে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। এর ফলে এখনই তিনি বিদেশে যেতে পারবেন না। তবে স্থায়ীভাবে মুক্তির জন্য তাকে যেতে হবে আদালতে।
বিএনপি’র মহাসচিব বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই বিকৃত ইতিহাস সংসদে উত্থাপন করা হয়েছে। যা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ব্যাহত করার ষড়যন্ত্র।
এছাড়াও সাম্প্রতিক সময়ের বিএনপির নেতাকর্মীদের বৈঠক নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। এ বিষয়ে তিনি বলেন, আগামী ২১, ২২, ২৩ সেপ্টেম্বর আবারও কেন্দ্রীয় নির্বাহী কমিটির পর্যায়ের নেতৃবৃন্দ সঙ্গে সিরিজ বৈঠক করা হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 