৩ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে বাংলাদেশ সম্মেলন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ সম্মেলন’ শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। এবারে‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়’ স্লোগানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বোধন হবে নিউইয়র্ক সিটির ইস্ট রিভারে ‘স্কাইলাইন প্রিন্সেস’র নৌ-বিহারের মাধ্যমে পর যথারীতি সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসা, মেগা কনসার্ট হবে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলে। ‘বাংলাদেশ কনভেনশন, নর্থ আমেরিকা’র ব্যানারে অনুষ্ঠিত ‘মীট দ্য প্রেস’ অনুষ্ঠানে সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানান এই সম্মেলনের সদস্য-সচিব আলমগীর খান আলম। সকল পর্বেই থাকবেন বিশিষ্টজনেরা। উপস্থিত থাকবেন, কনভেনর চৌধুরী এস হাসান এমডি, চেয়ারম্যান মোহাম্মদ আজাদ, কাব্য জলসা কমিটির চেয়ারম্যান ইশতিয়াক রুপু, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান শিবলী সাদিক। গত ৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ‘বাংলাদেশ কনভেনশন। ‘ সম্মেলনের কনভেনর ডা. চৌধুরী সারোয়ারুল হাসান বলেন, করোনায় বিপর্যস্ত কমিউনিটিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু সাজানো হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 