করোনায় আরও ৮৬ জনের মৃত্যু।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৬ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৭ জন। এতে করে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জন এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১৮ জন। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দেশে মৃত্যু হয়েছিল ৯৪ জনের এবং শনাক্তের সংখ্যা ছিল ৩ হাজার ৭২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৬৭৩ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮ জন। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২২ জন। এছাড়া চট্টগ্রামে ১৯, খুলনায় ১৫, রাজশাহীতে ১২, সিলেটে ৯, রংপুরে ৫, বরিশালে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 