গাড়ি চুরির পর যা করত ছিনতাইকারী চক্রটি।
গাড়ি ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গাড়ি চুরি-ছিনতাইয়ের পর চক্রটি কী করত, এ ব্যাপারে সবিস্তারে জানিয়েছে র্যাব। শুক্রবার (২৭ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ছিনতাইকারী চক্রটির পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- আজিম উদ্দিন (৩৮), রফিক উল্লাহ (২৬), মো. সেলিম (৫০), কামরুল হাসান (২৬) ও ওমর ফারুক (২৫)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া তিনটি পিকআপভ্যান, একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। এছাড়া তাদের কাছে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি, তিনটি ছোরা, একটি চাইনিজ কুড়ালও পাওয়া যায়। র্যাব বলছে, মুহূর্তেই যেকোনো গাড়ির লক ভাঙা কিংবা বিকল্প চাবি ব্যবহার করে গাড়ি স্টার্ট দিয়ে চুরি করে নিয়ে যেত এই চক্রটি। পরে গাড়ির রঙসহ নামও পরিবর্তন করতো তারা। কেনাবেচার সঙ্গে ধোলাইখালের ১৫ থেকে ২০টি দোকান জড়িত। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। খন্দকার আল মঈন বলেন, চক্রটি দেশের বিভিন্ন জায়গায় গাড়ি চুরির সাথে জড়িত। তাদের দলে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে। গ্রেপ্তার আজিম উদ্দিন গাড়ি চোরাইচক্রের মূলহোতা। এর আগে গাড়ি ছিনতাই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় এই চক্রটি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 