Sobujbangla.com | টিকা আনতে রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর প্লেন।
News Head

টিকা আনতে রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর প্লেন।

  |  ১৪:৫১, আগস্ট ২৮, ২০২১

বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ জে ফ্লাইট চীন থেকে তিন লাখ ডোজ টিকা আনতে শনিবার (২৮ আগস্ট) রাতে ঢাকা ত্যাগ করবে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন থেকে তিন লাখ ডোজ করোনার টিকা আনার জন্য বিমান বাহিনীর সি-১৩০ জে বিমান চীনের উদ্দেশে শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা ত্যাগ করবে। গত ১২ মে চীন থেকে প্রথমবারের মতো সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে পাঠানো হয়। সবশেষ গত ১৩ আগস্ট আসে উপহারের আরও ১০ লাখ টিকা। সব মিলিয়ে এখন পর্যন্ত ২১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এছাড়াও, আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সবমিলিয়ে এ পর্যন্ত চীন থেকে ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ