হাওরের কোনো মানুষ আর গৃহহীন থাকবেন না।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিক বলেছেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে যারা অনিয়ম, দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন অনিয়ম দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে। আশ্রয়ণ প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর ও জাতির আবেগের জায়গা। এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। যত বড় শক্তিশালী হোক না কেন, আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম করলেই শাস্তি পেতে হবে। শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার আদারবাজার সংলগ্ন প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘরের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মহাপরিচালক আরও বলেন, ‘হাওরের ভৌগলিক অবস্থা বিবেচনা করে এসব ঘরের বরাদ্দ বাড়ানো হবে। মুজিববর্ষের মধ্যেই হাওরের কোনো মানুষ আর গৃহহীন থাকবে না এবং ভবিষত্যে এসব ঘর নির্মাণে দুর্নীতির বিষয়টি একদম জিরো টলারেন্সে নিয়ে আসা হবে। আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকতা ইমরান শাহরিয়ার, ভাইস-চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা সহকারী কমিশনে (ভূমি) সাদিয়া সুলতানাসহ অনেকে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 