সিলেটে করোনায় আজও ১২ মৃত্যু, হাসপাতালে কমেছে চাপ।
টানা তিন দিন থেকে সিলেটে মৃতের সংখ্যা অপরিবর্তিত থেকে ১২ জনে অব্যাহত আছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৫ জনের। নতুন মৃত্যুবরণ করাদের মধ্যে ৭ জন সিলেট জেলার বাসিন্দা, ২ জন সুনামগঞ্জের ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমেছে। সোমবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন। এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৮১ জন, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ৩৩ ও মৌলভীবাজারে ৫২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪ শত ২১ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ৪ শত ১৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯ শত ৪৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ১ শত ৭৪ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৫ শত ১৭ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৩ শত ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৯৯৬ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৭২১ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭০ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৯০ জনের প্রাণহানি হয়েছে করোনায়। অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৭৫ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬ জন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 