ওসমানী হাসপাতালে টিকাগ্রহীতাদের ভোগান্তি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করতে আসা মানুষে সংখ্যা বেড়েছে। ফলে ওসমানীতে টিকাগ্রহীতাদের উপচে পড়া ভীড় দেখা দেয়। এদিকে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত আনসার সদস্য, নার্স ও টিকাপ্রদানকারীরা। শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ চিত্র দেখা যায়। ওসমানী হাসপাতালে চলছে টিকার ২য় ডোজ প্রদান। মোবাইলে এসএমএস পেয়ে সকাল থেকে ভীড় জমিয়েছেন টিকা গ্রহীতারা। সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। এদিকে সরকার বয়স সীমা ২৫ করার পর মানুষের মধ্যে আরও আগ্রহ বেড়েছে। সকলকে সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে দাঁড়াতে ও নির্দিষ্ট তারিখে এসে টিকা নেওয়ার আহবান জানান তারা। স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, এভাবে স্বাস্থ্যবিধি না মেনে টিকা গ্রহণ করলে হিতে বিপরীত হতে পারে। এখানে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। টিকা গ্রহণের ক্ষেত্রে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 