সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব।
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (১০ আগস্ট) দেশে কার্যরত ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এই তথ্য চাওয়া হয়েছে। রোজিনা ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেই সব হিসাবের যাবতীয় তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী) চিঠিতে চাওয়া হয়েছে। গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে যান দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম। কাজ শেষে স্বাস্থ্য সচিবের একান্ত সচিব সাইফুল ইসলামের রুম থেকে বের হওয়ার সময় তাকে বাধা দেয় সচিবালয়ের কর্মচারী। তাদের দাবি, সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়েছেন তিনি। বাকবিতণ্ডা থেকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়েছে বলে দাবি করে পরিবার। প্রায় ৬ ঘণ্টা রোজিনাকে আটকে রাখা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে। পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়। যেতে হয় কারাগারে। বর্তমানে জামিনে আছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 