Sobujbangla.com | আমানতের সুদহারে লাগাম টানলো বাংলাদেশ ব্যাংক।
News Head

আমানতের সুদহারে লাগাম টানলো বাংলাদেশ ব্যাংক।

  |  ২০:২২, আগস্ট ০৮, ২০২১

ক্রমাগত কমতে থাকা আমানতের সুদহারে লাগাম টানলো বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপন জানায়, এখন থেকে ৩ মাসের বেশি মেয়াদী আমানতের ক্ষেত্রে ‘সুদহার বা মুনাফার হার’ কোনোভাবেই মূল্যস্ফীতি হারের চেয়ে কম হতে পারবে না।
প্রজ্ঞাপনে বলা হয়, আমানত থেকে প্রাপ্ত সুদ বা মুনাফা দিয়েই জীবিকা নির্বাহ করে থাকেন অনেক আমানতকারী। কিন্তু মূল্যস্ফীতির চেয়ে আমানতের সুদের হার কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। ফলে অনুৎপাদন খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ছে। যা প্রভাব ফেলবে, ভবিষ্যৎ আমানত সংগ্রহে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে ৩ মাসের বেশি আমানতের সুদহার বা মুনাফা হার মূল্যস্ফীতি হারের চেয়ে কম নির্ধারণ না করতে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

এ বিভাগের অন্যান্য সংবাদ