মেসিকে রাখলে ৫০ বছরের ঝুঁকিতে পড়তো বার্সা: লাপোর্তা।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। বার্সেলোনা তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি আর থাকছেন না বার্সায়। বার্সা ও মেসি দুই পক্ষই চুক্তি সম্পাদনের ব্যাপারে ইচ্ছার কথা প্রকাশ করলেও আর্থিক ও কাঠামোগত কিছু প্রতিবন্ধকতার কারণে তা আর সম্ভব হচ্ছে না। মেসির আর বার্সেলোনায় না থাকা নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। বলেছেন, ক্লাবের ভবিষ্যৎ মাথায় রেখেই আর চুক্তি করা হয়নি মেসির সাথে। মেসির বিদায়ের ব্যাপারে শুক্রবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন কাতালান ক্লাবটির সভাপতি। সেখানে বার্সোলেনার হয়ে লিওনেল মেসির ইতিহাস সেরা পারফরম্যান্সের প্রশংসা করে মেসিকে ধন্যবাদ জানান লাপোর্তা। বার্সা সভাপতি বলেন, মেসি আমাদের ইতিহাসের সর্বসেরা খেলোয়াড়। তবে খেলোয়াড় বা প্রেসিডেন্টের আগেও ক্লাব। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারি না যাতে ক্লাব বিপদে পড়তে পারে। মেসির সাথে নতুন চুক্তি করলে ক্লাব আরও ৫০ বছরের জন্য ঝুঁকিতে পড়ে যেতো। আমরা ক্লাবের স্বার্থটিই আগে দেখেছি। যে কারো জন্যেই আমরা ক্লাবকে বিপদে ফেলতে পারি না। মেসিকে ছাড়তে একটুও মন চায়নি উল্লেখ করে হুয়ান লাপোর্তা বলেন, ক্লাব বার্সেলোনাকে বাঁচাতে গিয়ে আমরা লা লিগার নিয়ম-নীতি মানতে বাধ্য হয়েছি। মেসির সাথে আমাদের সম্পর্কের শিকড় অত্যন্ত গভীরে। মেসিকে আমরা কখনোই ছাড়তে চাইনি। আমি ব্যক্তিগতভাবে ওকে না রাখতে পেরে দুঃখিত।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 