Sobujbangla.com | ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযানের নির্দেশ।
News Head

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযানের নির্দেশ।

  |  ১৯:১৭, আগস্ট ০১, ২০২১

করোনার প্রকোপের মধ্যেই আরেক বিপদ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু পয়লা আগস্টেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৩৭ জনের। এদের মধ্যে ২১৯ জনই ঢাকার। একে তো করোনা; তারওপর নতুন বিপদ যুক্ত হয়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে রোগী। পয়লা জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯১ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্রোপরেশনের আলোচনায় তাই গুরুত্ব পেয়েছে বিষয়টি। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকায় ডেঙ্গু আক্রান্তের যে চিত্র তার ৬৫ ভাগই দক্ষিণ সিটির। তাই ১৫ আগস্টের মধ্যে যে কোনো মূল্যে ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে, কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন দেন তিনি। তবে, ডেঙ্গু নিয়ে আগের অবস্থানেই আছে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস। তার মতে, পরিস্থিতি এখনও আশঙ্কাজনক নয়। সোমবার থেকে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান করতে কাউন্সিলরদের নির্দেশ দেন দক্ষিণের মেয়র।

এ বিভাগের অন্যান্য সংবাদ