মৌলভীবাজারে আইসোলেশন ইউনিট স্থাপনের যন্ত্রপাতি দিয়েছে ইস্ট কোস্ট গ্রুপ।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন ইউনিট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র দিয়েছে ইস্ট কোস্ট গ্রুপ। শনিবার গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর স্ত্রী প্রয়াত মেরিনা ইয়াসমীন চৌধুরীর স্মরণে এই মেডিক্যাল সামগ্রী ও জীবনরক্ষাকারী ওষুধপত্র দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আজম জে চৌধুরী বলেন, মেরিনা ইয়াসমীন চৌধুরী অনেক সামাজিক কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আগামীতে আরও একটি ১০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন ইউনিট স্থাপনের প্রতিশ্রুতি দেন। ১০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াও অনুদানকৃত সামগ্রীর মধ্যে ছিল অক্সিজেন কনসেন্ট্রেটরস ও সহায়ক মেডিক্যাল যন্ত্রপাতি। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইস্ট কোস্ট গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 