Sobujbangla.com | ৫ তারিখের পর কী হবে, সেটা প্রধানমন্ত্রী জানাবেন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
News Head

৫ তারিখের পর কী হবে, সেটা প্রধানমন্ত্রী জানাবেন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  |  ২১:২১, জুলাই ৩১, ২০২১

করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এদিকে ৫ তারিখের পর বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য অধিদফতর।  এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, স্বাস্থ্য অধিদফতর যে সুপারিশ করেছে তা আমাদের মাথায় আছে ।  ৫ তারিখের পর কী হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘কী হবে, সেটির এখনো সিদ্ধান্ত পাইনি। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। সে পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। ’ শনিবার (৩১ জুলাই) তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সেটি (সুপারিশ) অবশ্যই আমাদের মাথায় আছে। কারণ সবকিছুর সমন্বয় আমাদের করতে হবে। সেজন্য আমরা বলছি যে, একটু সময় নেব। ৩ বা ৪ তারিখে এ বিষয়টি পরিষ্কার করে দেব। তিনি বলেন, রফতানিমুখী যে শিল্প কল-কারখানাগুলো আছে, সেগুলো আগামীকাল (১ আগস্ট) থেকে খুলে দেওয়া হবে এবং শুধুমাত্র যারা ঢাকাতে আছে, কারখানার আশেপাশে যারা রয়ে গেছে, তাদেরকে নিয়ে তারা কাজগুলো করবে ৫ তারিখ পর্যন্ত। আমরা এর ভেতরে সিদ্ধান্ নেব, ৫ তারিখের পর কী হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ