শিল্প শ্রমিকদের ঢাকামুখী স্রোত।
কাল রোববার খুলছে শিল্প-কারখানা। এতে সড়ক ও নৌপথে বেড়েছে ঢাকামুখী মানুষের ঢল। গণপরিবহন বন্ধ থাকায়, পথে পথে ভোগান্তির অন্ত নেই। লকডাউনে মাঝে যে যেভাবে পারছেন, ফিরছেন রাজধানীতে। সড়ক পথে তো দুর্ভোগ আছেই, তা আরও ভয়ংকর হয়ে ওঠে ফেরি ঘাটে। ভরা বর্ষায় টান বেড়েছে পদ্মার স্রোতে। কিন্তু, পানির ভয়ঙ্কর সেই টান যেন হার মেনেছে ঢাকামুখি এমন জনস্রোতের কাছে। শিমুলিয়া ঘাটে একের পর এক ফেরি, পার করেছে শুধুই মানুষ। কর্মস্থলে ফেরার এই যাত্রায় পরিবার-পরিজনের সাথে সঙ্গী দুর্ভোগ আর বাড়তি ভাড়া। সবার একই অভিযোগ, লকডাউন থাকা অবস্থায়, কারখানা খোলার সিদ্ধান্ত ভোগান্তিই বাড়াচ্ছে। কারোরই নেই স্বাস্থ্যবিধি মানার দায়। দেশের সবগুলো নৌ রুটের অবস্থা মুন্সিগঞ্জের শিমুলিয়ার মতই। কর্মস্থলে ফেরার তাগিদে স্বাস্থ্যবিধি যেন সোনার হরিণ। এমন পরিস্থিতিতে, দেশের অনেক স্থানেই বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। বরিশাল ও রংপুরে রাস্তা অবরোধ করে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। বাহন না পেয়ে, ইজিবাইক বা ট্রাকে চড়েই রওনা হয়েছেন অনেকেই। আর কপাল যাদের আরো খারাপ, দু পা সম্বল করে রওনা দেন গন্তব্যে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 