সিলেটে করোনা আরো ১৭ জনের মৃত্যু।
অতীতের সকল রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ১৭ জনের প্রাণহানি হয়েছে। এর আগে সিলেটে সর্বোচ্চ মৃত্যু ছিলো ১৪ জন।নতুন মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় মিলে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৫১৬ জন, সুনামগঞ্জে ৪৮ জন, হবিগঞ্জে ৩০ জন মৌলভীবাজারে ৫৫ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন। এদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেটে করোনা শনাক্তেরও রেকর্ড হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮ টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৩৬ জনের। যা গতকাল ছিলো সর্বোচ্চ ৭০৮ জন। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৮৭০ টি। সে হিসেবে শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৮৮ জন, সুনামগঞ্জের ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন, মৌলভীবাজারের ২২৫ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬ শত ৫৪ জন। যার সবচেয়ে বেশি সিলেট জেলায় ২০ হাজার ৮ শত জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩ শত ২২ জন, হবিগঞ্জের ৪ হাজার ৩ শত ৪৭ জন, মৌলভীবাজারের ৫ হাজার ১ শত ৭ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৩ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৫৪ জন। আর চার জেলায় মিলে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭ জন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 