জয়পুরহাট হাসপাতালকে ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেছে জয়পুরহাট জেলা পরিষদ।
রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েলের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনা আক্রান্ত রোগীর জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি দেশের সবাই কোভিডের ভয়াবহতা মোকাবিলায় এগিয়ে আসা উচিত।
এসময় সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তা আবুল হায়াত মোহাম্মদ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল উপস্থিত ছিলেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 