এবারও শাহী ঈদগাহে হচ্ছেনা ঈদের জামাত।
বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে বিপর্যস্ত জনজীবন। দেশ তথা সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে মুসলিমানদের ধর্মীয় বৃহত্তম অনুষ্ঠান ঈদ উল আযহা পালিত হবে। পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধ কল্পে এবারও সিলেটের ঐহিত্যবাহী শাহী ঈদগাহসহ নগরের সকল ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।
রোববার বিকেলে নগর ভবনে শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাথে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সিলেট মহানগরের ছোট বড় সকল মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক ঈদের জামাত অনুষ্ঠান আয়োজন করা যাবে।
ঈদের জামাত ও কোরবানির আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ত্যাগের মহিমায় এই ঈদে আমরা অনেকেই পশু কোরবানি দেবো। তবে কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা বা পশুর চামড়া ফেলে রাখবেন না।
সিসিক মেয়র বলেন, কোরবানির পশুর চামড়া আপনার বাসা-বাড়িতেই রাখুন। প্রয়োজনে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সংগ্রহ করবে। কোন অবস্থাতেই রাস্তায়, ড্রেনে, খাল বা ছড়ায় ফেলে দেবেন না।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 