লকডাউন শিথিল করায় সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর।
প্রকাশিত হয়েছে | ২০:৫৭, জুলাই ১৫, ২০২১
লকডাউন শিথিল করায় সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ ও বহির্বিভাগ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উত্তর ও দক্ষিণবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। লকডাউনের সুফল শুরু হয়েছে। তবে গ্রামে করোনা আক্রান্ত বেশি হচ্ছে। তাদের সচেতনতার অভাব রয়েছে। তারা শুরুতেই হাসপাতালে আসতে চান না। গ্রাম পর্যায়ে তদারকির ব্যবস্থা রাখার ব্যাপারেও জোর দেন তিনি। তিনি বলেন, টিকা দেয়ার ক্ষেত্রে বয়সসীমা কমানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে। স্কুল কলেজ খোলার স্বার্থেই ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 