ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩২০০ কোটি টাকা
প্রকাশিত হয়েছে | ১৮:২৭, জুলাই ১৩, ২০২১
করোনায় বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌ পরিবহন খাতের ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জনের জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শহর এলাকার নিম্নআয়ের মানুষের সহায়তায় ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সারা দেশে ৮১৩টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম বাবদ বরাদ্দ দেড়শ কোটি টাকা। গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কাজের জন্য পল্লী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পিকেএসএফের মাধ্যমে ঋণ সহায়তার পরিমাণ দেড় হাজার কোটি টাকা। এছাড়াও পর্যটন খাতে বেতন ভাতা পরিশোধের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 