Sobujbangla.com | সিলেটে মডার্নার টিকা নিলেন ১৬৬৩ জন
News Head

সিলেটে মডার্নার টিকা নিলেন ১৬৬৩ জন

  |  ১৭:৪৩, জুলাই ১৩, ২০২১

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সিলেটের ১৬৬৩ জন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪১৩ জন আর পুলিশ লাইন্স হাসপাতালে ২৫০ জন টিকা নেন। মঙ্গলবার নগরীর দুইটি টিকা কেন্দ্রে এসব মানুষ এই টিকা নেন। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দফায় সিলেট মহানগর এলাকার জন্য যুক্তরাষ্ট্রের কোভ্যাক্স উৎপাদিত মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ টিকা এসেছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে নাগরিকরা টিকা কেন্দ্রে আসতে পারবেন। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এছাড়া টিকা গ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ