বাড়ি যেতে নিজস্ব পরিবহন চায় শাবি শিক্ষার্থীরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বাড়ি যেতে ইচ্ছুক বিভিন্ন বর্ষের প্রায় ১৮২৬ জন শিক্ষার্থীর তালিকা প্রশাসন কাছে হস্তান্তর করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ইতিমধ্যে জোটের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক বরাবর এই তালিকা হস্তান্তর করেছেন বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ৮ জুলাই হতে লকডাউনের কারণে সিলেটে আটকে পড়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১২ জুলাই তথ্য সংগ্রহ সমাপ্ত করে তা ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- তথ্য সংগ্রহে শাবির বিভিন্ন বর্ষের প্রায় ১ হাজার ৮২৬ জন শিক্ষার্থী এতে নিবন্ধন করেন। যেখানে ঢাকা বিভাগের ৫৬৭ জন, চট্টগ্রাম বিভাগের ৪২৩ জন, রাজশাহী বিভাগের ১৬১ জন, রংপুর বিভাগের ১০৬, খুলনা বিভাগের ৭৮, বরিশাল বিভাগের ২০, ময়মনসিংহ বিভাগের ৩২৪ এবং সিলেট বিভাগের ১৪৭ শিক্ষার্থী রয়েছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 