মর্গে স্বজনহারাদের ভিড়, ৬৩ স্বজনের নমুনা সংগ্রহ
নারায়ণগঞ্জে আগুনে পোড়া ভবনে এখনও অনেকেই যাচ্ছেন স্বজনের খোঁজে। ঢাকা মেডিকেলের মর্গে আজও ছিল স্বজনহারাদের ভিড়। দূর-দূরান্ত থেকে কেউ আসছেন সন্তানের খোঁজে কেউ স্ত্রীর। পুড়ে অঙ্গার মরদেহ শনাক্তে দিচ্ছেন ডিএনএ নমুনা। কোলে সন্তান নিয়ে স্ত্রীর খোঁজে ফজল নামের একজন। দুজনই কাজ করতেন হাসেম ফুডস কারখানায়। দুর্ঘটনার দিন আগেই ছুটি হয়ে যাওয়ায় বেঁচে যান ফজল। অশ্রুসিক্ত নয়নে স্ত্রীর মরদেহটাই কেবল চাওয়া। তৃতীয় শ্রেণিতে পড়তো হাসনাইন। করোনায় স্কুল বন্ধ। তাই দুটো পয়সা রোজগারের চিন্তায় কাজ শুরু রূপগঞ্জের কারখানায়। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। এমন স্বজনহারার কান্নায় ঢাকা মেডিকেল মর্গ যেন শোকের শহর। রোববার বিকেল পর্যন্ত ৪৫টি মরদেহের দাবিদার ৬৩ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। চিহ্নিত না হওয়া ৪৮ মরদেহের ৩৩টি রাখা আছে ঢাকা মেডিকেলের মর্গে, ১৫টি সোহরাওয়ার্দী হাসপাতালে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 